এপিএল সম্পর্কে
আর্ট এন্ড প্র্যাকটিস অফ লিডারশীপ (এপিএল) বিশ্ববিদ্যালয়ের ৩য় অথবা ৪র্থ বর্ষ এবং মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ৩ দিনের একটি জাতীয় পর্যায়ের নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালাটিতে শিক্ষার্থীরা নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে জানার ও শেখার সুযোগ পায়। শিক্ষার্থীরা শুরু করে এমন এক উদ্যমী যাত্রা যা তাদের নেতৃত্বের সম্ভাবনার বিকাশ ঘটায় এবং চাকুরীবাজারে নিজেকে এগিয়ে রাখতে দক্ষতা অর্জনে সহায়ক হয়। আজকাল চাকুরিদাতারা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দক্ষতার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে। তারা এমন একজন মানুষ খোঁজে যার পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, যোগ্যতা আছে চারপাশের মানুষদের উদ্দীপনা ও উৎসাহের মাধ্যমে এগিয়ে নেওয়ার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মশালাটিতে অংশ নেয়।
এপিএল এর অংশগুলো
পেশাগত উন্নয়ন
প্রশিক্ষণার্থীদের বর্তমান চাকুরিবাজার সম্পর্কে ধারণা দেওয়া হয়। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চিন্তন ও সমস্যা সমাধানের দক্ষতাকে শাণিত করতে আয়োজন করা কিছু সেশন। আয়োজন করা হয় ক্যারিয়ার প্যানেল, যেখানে সরকারী, বেসরকারি ও অলাভজনক খাতের অভিজ্ঞ মানুষেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রশিক্ষণার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এতে করে প্রশিক্ষণার্থীদের কাছে নিজ নিজ ক্যারিয়ার সম্পর্কিত ধারণা স্বচ্ছ হয়।
নেতৃত্ব প্রশিক্ষণ
প্রশিক্ষণার্থীদের তাদের পেশাগত জীবনের পাশাপাশি একজন সক্রিয় এবং উদ্যমী নাগরিক হতে উদ্বুদ্ধ করা হয়। কর্মশালাটিতে ক্লাস লেকচার, কেস বিশ্লেষণ, আলোচনা এবং প্রতিফলনমূলক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার ও মানিয়ে নেওয়ার দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার দক্ষতা অর্জন করে।
যোগাযোগের উপর গুরুত্বারোপ
দন্ধ নিরসন কিংবা কোনো পরিবর্তন মানিয়ে নেওয়ার নিতে লোকজনকে উৎসাহী করার জন্য সঠিক যোগাযোগ দক্ষতার কোনো বিকল্প নেই। কর্মশালাটিতে প্রশিক্ষণার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেশনের আয়োজন করা হয় যাতে তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে এই জ্ঞান কাজে লাগাতে পারে।
আপনি শিখবেন
- হার্ভার্ডে প্রণীত কারিকুলাম থেকে নেতৃত্বের সঠিক ধারণা
- স্ব-মূল্যায়নের মাধ্যমে, গভীর পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে উদ্ভাবনী সমাধান বের করা
- পাবলিক স্পিকিং এর সঠিক নিয়ম ও যোগাযোগ দক্ষতা
- দলগত কাজের সঠিক ধারণা ও নিজেকে টীম প্লেয়ার হিসেবে প্রস্তুত করা
- নেটওয়ার্কিং এর সঠিক পদ্ধতি যা আপনাকে কার্যকরী সংযোগ স্থাপনে সহায়তা করবে
২১টি কার্যক্রম
৮১০ জন গ্র্যাজুয়েট
আলমীর আহসান আসিফ
উপ-ব্যবস্থাপক ও প্রশিক্ষক, পাঠ্যসূচি উন্নয়ন বিভাগ
আমি আনন্দিত যে এপিএল এ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী দুই ই হবার অভিজ্ঞতা আমার হয়েছে। প্রথম এপিএল এ অংশ নেওয়ায় আমার যে অভিজ্ঞতা হয়েছে, একজন প্রশিক্ষক হিসেবে আমিও আমার শিক্ষার্থীদের একই অভিজ্ঞতার স্বাদ দিতে চাই। তিন দিনের কর্মশালাটিতে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ আর নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়নের উপর জোর দিই।
সোবহান চৌধুরী
৫ম এপিএল কার্যক্রমের শিক্ষার্থী
এপিএল কর্মশালা আমাকে যেকোনো জিনিস আরও নিরপেক্ষভাবে দেখতে শিখিয়েছে। এটি আমাকে আমার ভিতরের সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করেছে। আমি কোন সমস্যার সম্মুখীন হলে তা নিয়ে আরো সূক্ষ্ম ভাবে চিন্তা করি যা আমাকে আমার পড়াশোনায় ব্যপকভাবে সাহায্য করেছে।
গ্যালারি
এপিএল ২০ এর শিক্ষার্থীরা শারীরিক ভাষা, চোখের যোগাযোগ ও অনুমানের গুরুত্ব সম্পর্কে শিখছেন।
এপিএল ১৮ এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন অনুষ্ঠানে।
শিক্ষার্থীদের ছোট ছোট দলে বিভক্ত করা হয় যেন তারা তাদের লিডারশিপ ফেইলিউর নিয়ে আলোচনা করতে পারে।
ইনসট্রাক্টর খালেদ সাইফুল্লাহ লিডারশিপের মূল ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন।
