Scroll Down
আমরা বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য ৫ ধরণের নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করে থাকি। অভিজ্ঞ শিখনপদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রোগ্রামগুলোতে বিশ্লেষণধর্মী ভাবনা, সমস্যা সমাধান এবং যোগাযোগ দক্ষতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।
২১ শতকের প্রতিযোগিতাপূর্ণ চাকুরিবাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে বিওয়াইএলসি গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ।
সবার মাঝে নেতৃত্ব শিক্ষাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টার একটি অংশ হলো বিওয়াইএলসিএক্স। এটি একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান যা নেতৃত্ব ও পেশাগত উন্নয়নের কোর্সগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।
বিজিএন’ হলো গ্র্যাজুয়েটদের মধ্য থেকে নির্বাচিত একটি বোর্ড দ্বারা পরিচালিত বিওয়াইএলসির অ্যালামনাই এসোসিয়েশন। গ্র্যাজুয়েটদের আত্মউন্নয়ন এবং সামাজিক উদ্যোগের সাথে সংযুক্ত রাখতে বিজিএন নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে।
ওয়েবসাইট ভিজিট করুনসমাজ পরিবর্তনে তরুণদের সামর্থ্যকে তুলে ধরতে নিজ নিজ কমিউনিটিতে সামাজিক উদ্যোগ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের বিওয়াইএলসি ইয়ুথ লিডারশীপ প্রাইজ দেওয়া হয়।
ওয়েবসাইট ভিজিট করুন